(১) পূর্ববতী শেষের ধারা অনুসারে যে কোন মামলায় গ্রেফতার বা ক্রোক কার্যকর করা হয়ে থাকলে বা অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়ে থাকলে ক) যদি আদালতের কাছে প্রতীয়মান হয় যে, উক্ত গ্রেফতার, ক্রোক বা নিষেধাজ্ঞা অপর্যাপ্ত কারণে করা হয়েছে, অথবা খ) যদি বাদীপক্ষ হারিয়া যায়, এবং আদালতের নিকট প্রতীয়মান হয় যে, উক্ত মামলা দায়ের করার কোন সঙ্গতঃ বা সম্ভাব্য কারণ ছিল না, তবে বিবাদী আদালতে আবেদন করতে পারে এবং আদালত উক্ত আবেদনের প্রেক্ষিতে বিবাদীর যে ব্যয় ও ক্ষতি হয়ে থাকে, তার কারণে বাদীর বিরুদ্ধে ইহার যুক্তিসঙ্গতঃরূপে অনধিক এক হাজার টাকা খেসারত দানের আদেশ দিতে পারবেনঃ তবে শর্ত থাকে যে, আদালত তার…