ন্যায় বিচারের উদ্দেশ্যে যাতে ব্যাহত না হয় সেই জন্য আদালত যদি এরূপ নির্ধারিত থাকে, তবে— ক) বিবাদীকে গ্রেপতার করার পরোয়ানা জারী করা এবং আদালতে তার হাজিরার জন্য কেন জামানাত দিবে না তার কারণ দর্শাইবার জন্য তাকে আদালতে আনয়ন করা এবং সে যদি জামানতের জন্য কোন আদেশ পালনে ব্যর্থ হয়, তবে তাকে দেওয়ানী কারাগারে আটক রাখা; খ) বিবাদীকে তার কোন সম্পত্তি আদালতে হাজির করার জন্য এবং উক্ত সম্পত্তি আদালতের এখতিয়ারে দিবার জন্য জামানত প্রদানের নির্দেশ দেয়া বা যে কোন সম্পত্তি ক্রোক করার নির্দেশ দেয়া; গ) অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জর করা এবং কেহ তা অমান্য করলে দোষী ব্যক্তিকে দেওয়ানী কারাগারে আটক করা এবং তার…