(১) কোন ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে সৃষ্ট প্রত্যক্ষ বা পরোক্ষ জিম্মার কথিত লংঘনের ক্ষেত্রে অথবা অনুরূপ জিম্মার পরিচালনার ব্যাপারে আদালতের নির্দেশ গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিলে এটনী জেনারেল স্বয়ং অথবা এটনী জেনারেলের লিখিত সম্মতিক্রমে উক্ত জিম্মায় স্বার্থ সংশ্লিষ্ট দুই বা ততোধিক ব্যক্তি বিবাদে জড়িত হউক বা না হউক, মূল দেওয়ানী এখতিয়ার সম্পন্ন প্রধান আদালতে বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোন আদালতে যার স্থানীয় এখতিয়ারের সীমানায় উক্ত জিম্মার বিষয় বা উহার অংশ অবস্থিত, নিম্নোক্ত বিষয়ে ডিক্রি লাভের জন্য মামলা দায়ের করতে পারেন— ক) কোন অছি অপসারণ; খ) নতুন আছি নিয়োগ; গ) সম্পত্তি অছি কে…