(১) গণ উপদ্রব্যের ক্ষেত্রে এটণী জেনারেল অথবা দুই বা ততোধিক ব্যক্তি এটনী জেনারেলের লিখিত সম্মতিক্রমে কোন বিশেষ ধরণের ক্ষতি না হয়ে থাকলেও কোন ঘোষণা এবং নিষেধাজ্ঞা অথবা মামলার পরিস্থিতির আলোকে অন্য কোন যথাযথ প্রতিকারে দাবীতে একটি মামলা দায়ের করতে পারেন। (২) অত্র ধারার বিধানসমূহের বাইরে মামলা করার কোন অধিকারকে এই ধারার কোন কিছুই সীমাবদ্ধ বা অন্য কোনভাবে প্রভাবিত করতে বলে গণ্য করা যাবে না।