যদি দুই বা ততোধিক ব্যক্তি অপর কোন ব্যক্তির নিকট বিপরীতক্রমে একই ঋণ, একই পরিমাণ অর্থ বা অপর কোন সম্পত্তি দাবী করে, যে ব্যক্তি উক্ত সম্পত্তির দায়বদ্ধতা বা মামলার খরচ ব্যতিত অন্য কোন স্বার্থ দাবী করে না এবং যে উহা ন্যায্য দাবীদারকে পরিশোধ করতে বা অর্পণ করতে প্রস্তুত থাকে, তবে কাহার নিকট পরিশোধ বা অৰ্পণ করতে হবে সেই বিষয়ে আদালতের সিদ্ধান্ত লাভের জন্য এবং নিজের ক্ষতিপূরণ লাভের জন্য এরূপ অপর ব্যক্তি সকল দাবীদারের বিরুদ্ধে ইন্টারপ্রিডার মামলা দায়ের করতে পারেঃ তবে শর্ত থাকে যে, সকল পক্ষের অধিকার যদদ্বারা নির্ধারিত হতে পারে, এরূপ কোন মামলা যে ক্ষেত্রে বিচারাধীন আছে, সেক্ষেত্রে এরূপ ইন্টারপ্লিডার…