(১) নিম্নলিখিত কোন বিষয় সম্পর্কিত না হলে কোন কূটনৈতিক প্রতিনিধির বিরুদ্ধে কোন মামলা দায়ের করা চলবে না— ক) বাংলাদেশে অবস্থিত কোন স্থাবর সম্পত্তিতে সে ব্যক্তিগত ক্ষমতায় দখলকার থাকলে এবং তা প্রেরণকারী রাষ্ট্রের মিশনের পক্ষে না হলে: খ) কোন কূটনৈতিক প্রতিনিধি কোন বেসরকারী ব্যক্তিরমতই কোন উত্তরাধিকারের নির্বাহক অছি, উত্তরাধিকারী বা কোন উইল করা সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে জড়িত হলে এবং তা প্রেরণকারী রাষ্ট্রের পক্ষে না হলে: গ) কোন কূটনৈতিক প্রতিনিধি কর্তৃক তার সরকারী কার্যাবলীর বাইরে বাংলাদেশে কোন বৃত্তিমূলক বা বাণিজ্যিক কৰ্মতৎপরতা প্রয়োগ করলে; (২) উপধারা (১) এর (ক) (খ) ও (গ) উপ-দফায় বর্ণিত…