(১) কোন বিদেশী শাসনকর্তার অনুরোধক্রমে বা সরকারের শাসনৰ্তার পক্ষে কোন মামলা চালাইতে বা মামলায় প্রতিদ্বিতা করতে সরকারের আদেশ বলে বিশেষভাবে নিযুক্ত কোন ব্যক্তি উক্ত শাসনকর্তার স্বীকৃত প্রতিনিধি হিসেবে গণ্য হবেন এবং তিনি উক্ত শাসনকর্তার পক্ষে অত্র কোডের অধীনে আদালতে হাজির হতে, কাজ করতে বা আবেদন করতে পারবেন। (২) এই ধারার অধীনে কোন নির্দিষ্ট মোকদ্দামার জন্য অথবা কতিপয় নির্দিষ্ট মামলার জন্য অথবা সময় সময় উক্ত শাসনকর্তার পক্ষে মামলার পরিচালনা বা প্রতিদ্বন্দ্বিতার জন্য যেরূপ প্রয়োজন হবে, সেরূপ নিয়োগ করা যাবে। (৩) এই ধারার অধীনে নিযুক্ত কোন ব্যক্তি আদালতে হাজির হওয়ার জন্য আবেদন পেশ করার জন্য, বা…