যেক্ষেত্রে আদালত এই মর্মে নিঃসন্দিহান হন যে স্থাবর সম্পত্তির দখল দানের জন্য প্রদত্ত ডিক্রিদার অথবা ডিক্রিজারীর দরুন বিক্রিত সম্পত্তি খরিদার উক্ত সম্পত্তির দখল নেয়ার সময় দেনাদার কর্তৃক বা তার পক্ষে অপর কোন ব্যক্তি কর্তৃক বাধা প্রাপ্ত হয়েছেন এবং এরূপ বাধা দানের কোন ন্যায়সঙ্গত কারণ ছিল না, তাহলে আদালত উক্ত ডিক্রিদার বা খরিদারের আবেদনক্রমে উক্ত দেনাদার বা অপর কোন ব্যক্তিকে ত্রিশ দিন পর্যন্ত সময়ের জন্য দেওয়ানী কারাগারে আটক রাখার আদেশ দান করতে পারেন এবং ডিক্রিদার বা খরিদারকে উক্ত সম্পত্তির দখলে প্রতিষ্ঠিত করার নির্দেশ দান করতে পারেন।