(১) পরিসম্পৎ যখন আদালতের আওতায় থাকে এবং উক্ত পরিসম্পদ আদালতের আওতায় আসার পূর্বে একাধিক ব্যক্তি একই রায়ের দেনাদারের বিরুদ্ধে প্রদত্ত টাকা পরিশোধের ডিক্রিজারীর জন্য আবেদন করে থাকে, এবং সেই সকল ডিক্রির টাকা যদি আদায় না হয়ে থাকে, তবে আদালতের আওতাভুক্ত সেই পরিসম্পৎ আদায় করার খরচ বাদ দিয়া উক্ত ব্যক্তিদের মধ্যে আনাপাতিকভাবে বন্টন করে দেয়া হবেঃ তবে নিম্নরূপ শর্ত থাকে যে - (ক) কোন সম্পত্তি বন্ধক বা দায়মুক্ত থাকা সাপেক্ষে নিলাম বিক্রয় হলে, বন্ধকদার বা সংশ্লিষ্ট পাওনাদার নিলাম বিক্রয়লব্ধ উদ্ধৃত্ত অর্থের অং পাবেন: খ) ডিক্রিজারীর দরুন নিলামে বিক্রয়যোগ্য কোন সম্পত্তির উপর যদি কোন বন্ধক বা দায়…