(১) যেখানে কোন স্থানীয় এলাকায় ৬৮ ধারা অনুসারে কোন ঘোষণঅ বলবৎ নাই, সেখানে কোন ভূসম্পত্তি বা তার কোন অংশ যদি ক্রোক হয়ে থাকে এবং কালেক্টর যদি আদালতকে অবগত করেন যে উক্ত ভূসম্পত্তি বা উহার অংশ প্রকাশ্য নিলামে বিক্রয় করা আপত্তিজনক, এবং উক্ত সম্পত্তি বা উহার অংশ যুক্তিসঙ্গত মেয়াদের মধ্যে অস্থায়ীভাবে হস্তান্তর করে ডিক্রির দাবী মিটানো সম্ভব, তবে আদালত উক্ত ভূসম্পত্তি বা উহার অংশ নিলামে বিক্রয় না করে কালেক্টরের সুপারিশ মত পদ্ধতিতে ডিক্রির দাবী মেটানোর জন্য কালেক্টরকে ক্ষমতা দিতে পারেন। (২) এরূপ প্রত্যেক ক্ষেত্রে ৬৯ থেকে ৭১ ধারার বিধানসমূহ এবং তদানুসারে প্রণীত বিধিসমূহ যথাসম্ভব প্রযোজ্য হবে।