(১) উপরোল্লিখিত বিধানসমূহের সঙ্গে সংগতি রেখে— ক) আদালতের নিকট হতে কালেক্টরের নিকট ডিক্রি প্রেরণ, উক্ত ডিক্রি জারীর ব্যাপারে কালেক্টর ও তার অধঃস্তন ব্যক্তিদের কর্মপদ্ধতি নিয়ন্ত্রণ এবং কালেক্টরের নিকট হতে উক্ত ডিক্রি পুনরায় আদালতের নিকট প্রেরণের জন্য; খ) ডিক্রি কালেক্টরের নিকট হস্তান্তরিত না হলে তার জারীর ব্যাপারে আদালত যে সকল ক্ষমতা প্রয়োগ করতে পারতেন, সেই সকল বা এদের মধ্যে কোন ক্ষমতা কালেক্টর বা তার অধঃস্তন কোন গেজেটেড ব্যক্তির উপর অর্পণের জন্য; গ) ডিক্রি কালেক্টরের নিকট হস্তান্তরিত না হলে, অত্র কোড বা বর্তমানে বলবৎ অপর কোন আইন অনুসারে আদালত যে সকল আদেশ প্রদান করতে পারতেন বা অনুরূপ আদেশ…