১৮৮৭ সালের স্মল কজ কোর্ট আইন অনুসারে গঠিত, অথবা উক্ত আইন অনুসারে স্মল কজ কোর্টের এখতিয়ার প্রয়োগকারী অন্যান্য কোর্টের ক্ষেত্রে নিম্নলিখিত ব্যবস্থাসমূহ প্রযোজ্য হবে না, যথা— ক) এই কোডের যে সকল অংশ নিম্নলিখিত বিষয় সম্পর্কিতঃ ১. স্মল কজ কোটের এখতিয়ার হতে যে সকল মামলা বাদ দেয়া হয়েছে: ২. এরূপ মামলার ডিক্রি জারী: ৩. স্থাবর সম্পত্তির প্রতিকূলে ডিগ্রী জারী এবং খ) নিম্নলিখিত ধারাসমূহ, অর্থাৎ ৯ ধারা, ৯১ ও ৯২ ধারা, ৯৪ ও ৯৫ ধারা (যতদূর ইহারা নিম্নলিখিত বিষয়ে ক্ষমতা দেয় বা সম্পর্কিত হয়), ১) স্থাবর সম্পত্তি ক্রোক করার আদেশসমূহ: ২) নিষেধাজ্ঞা; ৩) স্থাবর সম্পত্তির রিসিভার নিয়োগ, অথবা ৪) ৯৪(ঙ)…