(১) টাকা পরিশোধের ডিক্রি জারীর জন্য নিলামে ভূসম্পত্তির যে কোন শ্রেণীর স্বার্থে বিক্রয়ের ব্যাপারে সরকারের মতে উক্ত স্বার্থ অনিশ্চিত বা অনির্ধারিত হওয়ার দরুন উহার মূল্য ধার্য করা অসম্ভব হলে, সরকার কোন স্থানীয় অঞ্চলের নিলাম বিক্রয়ের ব্যাপারে সরকারী গেজেট প্রজ্ঞাপণের মাধ্যমে শর্তাদি আরোপ করতে পারেন। (২) কোন স্থানীয় এলাকায় অত্র কোড বলবৎ হওয়ার তারিখে ডিক্রি জারীর দরুন ভূসম্পত্তি নিলাম বিক্রয় সম্পর্কে কোন বিশেষ বিধিমালা বলবৎ থাকলে, সরকার কোন সরকারী গেজেট প্রজ্ঞাপণের মাধ্যমে উক্ত বিধিমালা বলবৎ থাকবে বলে ঘোষণা করতে পারেন অথবা এরূপ প্রজ্ঞাপণ দ্বারা তা পরিবর্তন করতে পারেন। এই উপ-ধারার ক্ষমতা…