(১) আদালতের এরূপ নির্ধারিত পদ্ধতিতে প্রত্যয়নযুক্ত খরিদমূলে কোন ব্যক্তি স্বত্ব দাবী করলে তার বিরুদ্ধে এই অজুহাতে কোন মামলা করা চলবে না যে বাদীর তরফ হতে বা বাদী যার মাধ্যমে দাবী করে এরূপ কারো তরফ হতে উক্তরূপ খরিদ করা হয়েছিল। (২) উপরি উল্লেখিত মতে সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তির নাম প্রত্যাহার সাহায্যে বা প্রকৃত খরিদারের সম্মতি ব্যতিত সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে-এই মর্মে কোন ঘোষণা পাবার জন্য আনীত মামলা অত্র ধারার কোন বিধান অনুসারে ব্যাহত হবে না, অথবা সম্পত্তিটি সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তির নিকট নিলামে বিক্রয় হয়ে থাকলেও প্রকৃত মালিকের নিকট হতে কোন তৃতীয় পক্ষের পাওনা পরিশোধের জন্য উক্ত…