কোন সম্পত্তি ক্রোক করা হয়ে থাকলে ব্যক্তিগতভাবে উক্ত সম্পত্তির বা তাতে নিহিত স্বার্থের কোন হস্তান্তর বা অর্পণ এবং ক্রোকের বিপরীতে উক্ত সম্পত্তি হতে রায়ের দেনাদারকে কোন দেনা, লভ্যাংশ বা অন্যরূপ অর্থপ্রদান, ক্রোকের অধীন কার্যকর যোগ্য কোন দাবী দাওয়ার বিরুদ্ধে বাতিল বলে গণ্য হবে। ব্যাখ্যা- অত্র ধারার উদ্দেশ্যে ক্রোকের অধীন কার্যকর যোগ্য দাবী-দাওয়া বলতে সম্পত্তির আনুপাতিক হারে বন্টনের দাবীও বুঝাবে।