(১) কোন আদালতের জিম্মায় গচ্ছিত নহে, এরূপ কোন সম্পত্তি একাধিক আদালতে ডিক্রি জারীর দরুন ক্রোক হয়ে থাকলে, উক্ত আদালতগুলির মধ্যে যেটি সর্বোচ্চ পর্যায়ের, সেই আদালত উক্ত সম্পত্তি গ্রহণ বা হস্তগত করবেন এবং উহার উপর আনীত সকল দাবীদাওয়া মিটাইবেন বা ক্রোক সম্পর্কিত আপত্তি বিবেচনা করবেন। কিন্তু যে ক্ষেত্রে আদালতগুলির পর্যায়গত কোন তারতম্য থাকবে না, সেক্ষেত্রে যে আদালত কর্তৃক সর্বপ্রথম উক্ত সম্পত্তি ক্রোক হয়, সেই আদালত উহা করবেন। (২) এই ধারার বিধান বলে ডিক্রিজারীকারক আদালত কর্তৃক গৃহীত কোন কার্যক্রম অবৈধ হবে বলে ধরা যাবে না।