(১) অত্র কোডের অধীনে প্রসেস জারীকারক কোন ব্যক্তি অস্থাবর সম্পত্তি আটক করতে আদিষ্ট বা ক্ষমতাপ্রাপ্ত হয়ে থাকলে সূর্যাস্তের পর ও সূর্যোদয়ের পূর্বে কোন গৃহে প্রবেশ করতে পারবে না। (২) কোন বাসগৃহ রায়ের দেনাদারের দখলে না থাকলে এবং সে উহাতে প্রবেশ করতে দিতে অস্বীকার বা বাধাদান না করলে উক্ত বাসগৃহের বহিদ্বার ভেঙ্গে খোলা যাবে না, কিন্তু এরূপ প্রসেস জারীকারক ব্যক্তি যথারীতি গৃহে প্রবেশ করে থাকলে যে কক্ষে অনুরূপ কোন সম্পত্তি রয়েছে বলে তার বিশ্বাস হয় সেই কক্ষের দরজা ভেঙ্গে খুলতে পারবেন। (৩) যে ক্ষেত্রে বাসগৃহের কোন কক্ষে কেন মহিলা থাকেন এবং প্রচলত দেশাচার অনুযায়ী তিনি জনসমক্ষে বাহির না হন,…