সরকার সরকারী গেজেটে একটি বিশেষ আদেশ প্রকাশ করে ঘোষণা করতে পারেন যে, কৃষিজাত দ্রব্যের যে অংশ বা কোন শ্রেণীর কৃষিজাত দ্রব্য, রায়ের দেনাদার কৃষক বা যে কোন শ্রেণীর কৃষিজীবী হলে, চাষের দ্বারা উৎপন্ন আগামী ফসল না উঠা পর্যন্ত উক্ত রায়ের দেনাদার ও তার পরিবারের খোরাকীর জন্য প্রয়োজনীয় হবে, তা ডিক্রি জারী ও বিক্রয় হতে অব্যাহতি পাবে।