নিম্নলিখিত সম্পত্তিগুলি ক্রোক ও বিক্রয় করে ডিক্রি জারী করা যাবে, যথাঃ জমি, বাসগৃহ অথবা অন্য, দালান কোঠা, মালপত্র, টাকা, ব্যাংক নোট, চেক, বিল অব এক্সচেঞ্জ, হুন্ডি, প্রমিসরি নোট, সরকারী সিকিউরিটি বন্ড বা অর্থের অন্য কোন প্রকার সিকিউরিটিস, দেনা কর্পোরেশনের শেয়ার এবং অতঃপর এখানে উল্লেখগুলি ব্যতিত রায়ের দেনাদারের অন্য সকল প্রকার স্থাবর অস্থাবর বিক্রয়যোগ্য সম্পত্তি অথবা এরূপ সম্পত্তি যার উপর অথবা যা হতে প্রাপ্য মুনাফা যার বিলি বন্টনের ক্ষমতা তার নিজের উপকারার্থে প্রয়োগের অধিকার রয়েছে, এরূপ সম্পত্তি উক্ত দেনাদারের নিজ নামেই থাকুক বা তার জিম্মাদারীতে বা তার পক্ষে অন্য নামেই থাকুকঃ তবে শর্ত…