(১) কোন রায়ের দেনাদারের বিরুদ্ধে গ্রেফতাৰী প্ৰৱোয়ানা জারী হবার পর যে কোন সময় তার গুরুতর অসুস্থতার অজুহাতে আদালত উহা ৰাতিল করতে পারেন। (২) রায়ের দেনাদারকে গ্রেফতারের পর আদালত যদি মনে করেন যে, স্বাস্থ্যেৱ অবস্থা বিবেচনায় তাকে দেওয়ানী কারাগারে আটক রাখা চলে না, তবে আদালত তাকে মুক্তি দিতে পারেন। (৩) যে ক্ষেত্রে রায়ের দেনাদারকে দেওয়ানী কারাগারে সোপর্দ করা হয়েছে, সেক্ষেত্রে- ক) সরকার কোন সংক্রামক বা ক্ষতির ব্যাধির কারণে তাকে মুক্তি দিতে পারেন, অথবা খ) উক্ত ব্যক্তির গুরুতর অসুস্থতার কারণে সোপর্দকারী আদালত বা উহা যে আদালতের অধঃস্তন সেরূপ আদালত তাকে মুক্তি দিতে পারেন। (৪) এই ধারার অধীনে কোন…