(১) ডিক্রি জারীর জন্য কোন রায়ের দেনাদারকে যে কোন সময় এবং যে কোন দিনে গ্রেফতার কুরা যেতে পারবে এবং যথাসম্ভব শীঘ্র তাকে আদালতে হাজির করতে হবে, এবং তাকে আটক রাখার আদেশ দানকারী আদালত যে জেলায় অবস্থিত, সেই জেলার দেওয়ানী কারাগারে তাকে আটক রাখা যেতে পারবে, অথবা যেখানে দেওয়ানী কারাগারে উপযুক্ত স্থান সংকুলানের ব্যবস্থা নাই, সেক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত স্থানে তাকে আটক রাখা যাবেঃ প্রথমতঃ শর্ত থাকে যে, অত্র ধারা অনুসারে কাউকেও গেফতারের জন্য সূর্যাস্তের পর ও সূর্যোদয়ের পূর্বে কোন বাসগৃহে প্রবেশ করা যাবে না। দ্বিতীয়তঃ শর্ত থাকে যে, কোন বাসগৃহের বহিঃদ্বার ভেঙ্গে খোলা যাবে না, যদিনা উহা রায়ের…