যে ক্ষেত্রে সরকারী রাজস্ব প্রদানের প্রয়োজনে কোন অবিভক্ত সম্পত্তি বাটোয়ারার জন্য অথবা অনুরূপ কোন সম্পত্তির কোন অংশের পৃথক দখলের জন্য ডিক্রি প্রদত্ত হয়েছে, সেক্ষেত্রে কালেকটর অথবা তার পক্ষে মনোনীত কোন গেজেটের অধঃস্তন কর্মকর্তা বাটোয়ারা বা অংশ পৃথকীকরণ সম্পর্কে বর্তমানে প্রচলিত কোন আইন (যদি থাকে) অনুসারে এরূপ সম্পত্তির বাটোয়ারা বা অংশ পৃথকীকরণ সম্পন্ন করবেন।