যখন মৃত পূর্ব পুরুষের কোন সম্পত্তি পুত্র বা অপর কোন বংশধরের হাতে আসে যা হিন্দু আইন অনুসারে দেনা পরিশোধের দায়ের অধীন, সেই সম্পত্তি সম্পর্কে কোন ডিক্রি প্রদান করা হলে সেই সম্পত্তি ৫০ ও ৫২ ধারার উদ্দেশ্যে মৃত ব্যক্তির বৈধ প্রতিনিধি হিসেবে পুত্র বা অপর বংশধরের হস্তগত সম্পত্তি গণ্য হবে।