(১) কোন মৃত ব্যক্তির বৈধ প্রতিনিধির বিরুদ্ধে যখন কোন ডিক্রি দেয়া হয়, এবং মৃত ব্যক্তির সম্পত্তি হতে টাকা পরিশোধের জন্য যদি উক্ত ডিক্রি দেয়া হয়, এবং মৃত ব্যক্তির সম্পত্তি হতে টাকা পরিশোধের জন্য যদি উক্ত ডিক্রি দেয়া হয়ে থাকে, তবে সেরূপ কোন সম্পত্তি ক্রোক ও বিক্রয়ের দ্বারা উক্ত ডিক্রিজারী করা যেতে পারে। (২) যে ক্ষেত্রে রায়ের দেনাদারের দখলে অনুরূপ কোন সম্পত্তি না থাকে এবং মৃত ব্যক্তির সম্পত্তি তার দখলে আসিয়াছিল বলে প্রমাণ থাকে, আর তার যথাযথ ব্যবহার করেছে বলে যদি আদালতকে সম্ভষ্ট করতে ব্যর্থ হয়, তাহলে সম্পত্তির যে পরিমাণের ব্যাপারে আদালতকে সম্ভষ্ট করতে ব্যর্থ হয়েছে সেই পরিমাণের অনুপাতে…