যে সকল শর্তাদি ও সীমানা নির্ধারণ করা হয়, তৎসাপেক্ষে আবেদনক্রমে আদালত ডিক্রি জারীর আদেশ প্রদান করতে পারেন— ক) স্পষ্টভাবে ডিক্রিভূক্ত কোন সম্পত্তি অর্পণের দ্বারা; খ) কোন সম্পত্তি ক্রোক ও বিক্রয় অথবা ক্রোক ব্যতিত কোন সম্পত্তি বিক্রয়ের দ্বারা; গ) গ্রেফতার ও কারাগারে আটক করে; ঘ) রিসিভার নিয়োগ করে; অথবা ঙ) প্রদত্ত প্রতিকারের প্রকৃতি অনুসারে অন্য কোন পন্থায়ঃ তবে শর্ত থাকে যে, ডিক্রিটি যদি অর্থ পরিশোধের জন্য হয়, তবে কারাগার আটকের আদেশ দেয়া যাবে না, যদি না রায়ের দেনাদারকে কেন কারাগারে সোপর্দ করা হবে না, তার কারণ দর্শাইবার জন্য সুযোগ দেয়ার পর আদালত সম্ভষ্ট হয়ে নিমের যে কোন কারণসমূহ লিপিবদ্ধ…