(১) ডিক্রির দাবী সম্পূর্ণ মেটানোর পূর্বেই যদি রায়ের দেনাদারের মৃত্যু হয়, তবে ডিক্রিদার মৃত ব্যক্তির বৈধ প্রতিনিধি মৃত ব্যক্তির সম্পত্তির যে অংশ তার হাতে এসেছে এবং যা তিনি পুরাপুরিভাবে হস্তান্তর করেননি, তার আনুপাতিক পরিমাণের জন্য তিনি দায়ী হবেন এবং তার দায়িত্বের পরিমাণ নির্ধারণের জন্য ডিক্রি জারীকারক আদালত স্বতঃপ্রবৃত্ত হয়ে অথবা ডিক্রিদারের আবেদনক্রমে ইহার মতানুসারে উপযুক্ত হিসাব দালিকের জন্য উক্ত বৈধ প্রতিনিধিকে বাধ্য করতে পারেন।