(১) রাজস্ব আদালতে প্রযোজ্য বিশেষ বিধানাবলী কার্যক্রম সংক্রান্ত বিষয়ে নীরব থাকার ফলে এই কোর্ডের বিধানসমূহ রাজস্ব আদালতের ক্ষেত্রে প্রযোজ্য হলে সরকার গেজেট বিজ্ঞপ্তি দ্বারা ঘোষণা করতে পারেন যে, উক্ত বিধানসমূহের যে সকল অংশ অত্র কোর্ডের দ্বারা সুস্পষ্টরূপে প্রযোজ্য করা হয়নি, তা উক্ত আদালতের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, অথবা সরকার নির্ধারিত সংশোধনীসহ প্রযোজ্য হবে। (২) রাজস্ব আদালত বলতে (১) উপধারায় বর্ণিত সেই আদালত বুঝায়, কোন আইন অনুসারে কৃষিকার্যে ব্যবহৃত জমির খাজনা, রাজস্ব বা মুনাফা সম্পর্কে মামলা বা কার্যক্রম গ্রহণের এখতিয়ার যার আছে, কিন্তু অত্র কোড অনুসারে এরূপ দেওয়ানী প্রকৃতির মামলা বা…