(১) ডিক্রিদারের আবেদনক্রমে ডিক্রি প্রদানকারী আদালত উপযুক্ত মনে করলে, যে আদালত এরূপ ডিক্রি রায়ের দেনাদারের সম্পত্তি ক্রোক করেও লিখিত হুকুম নামায় বর্ণিত মতে জারী করতে যোগ্য, সেরূপ অন্য কোন আদালতকে লিখিত হুকুমনামা প্রদান করতে পারেন। (২) যে আদালতে লিখিত হুকুমনামা প্রেরণ করা হয়েছে, সেই আদালত ডিক্রি জারীর ব্যাপারে সম্পত্তি ক্রোকের নির্ধারিত পদ্ধতি অনুসারে সম্পত্তি ক্রোক করবেন, তবে শর্ত থাকে যে, ডিক্রিদানকারী আদালত ক্রোকের মেয়াদ বৃদ্ধি না করলে অথবা এরূপ ক্রোকের সিদ্ধান্তে পৌছাবার পূর্বে ক্রোকাদেশ প্রদানকারী আদালতের নিকট ডিক্রিটি হস্তান্তর করা না হয়ে থাকলে এবং ডিক্রিদার সম্পত্তি বিক্রয়ের আবেদন…