(১) যুক্তরাজ্য বা অপর কোন পারস্পরিক সম্বন্ধযুক্ত দেশের কোন উর্ধ্বতন আদালতের ডিক্রির সহি মোহরকৃত নকল বাংলাদেশের কোন জিলা আদালতে পেশ (২) সহি মোহরকৃত ডিক্রির নকলের সাথে এরূপ উর্ধ্বতন আদালতের ডিক্রীতে বর্ণিত দাবীর যে পরিমাণ মেটান বা সমন্বয় করা হয়েছে, সেই পরিমাণ সম্পর্কে উক্ত আদালত একটি প্রত্যায়নপত্র পেশ করবেন এবং এরূপ প্রত্যায়নপত্র এই ধারার কার্যক্রমের উদ্দেশ্যে এরূপ পরিশোধ বা সমন্বয়ের পরিমাণ সম্পর্কে চূড়ান্ত প্রমাণ বলে গণ্য হবে। (৩) আদালতের সন্তুষ্টি মোতাবেক যদি প্রমাণ করা যায় যে ডিক্রিটি ১৩ ধারার (ক) হতে (চ) দফা পর্যন্ত ব্যতিক্রমের কোন একটির অন্তর্ভুক্ত, তাহলে জিলা আদালত উহা জারী করতে…