বাংলাদেশের যে এলাকায় ডিক্রি জারী সম্পর্কিত বিধানগুলি প্রযোজ্য নহে, সেই এলাকার কোন দেওয়ানী আদালত কোন ডিক্রি প্রদান করলে এবং উহা উক্ত আদালতের স্থানীয় এখতিয়ারের সীমার মধ্যে জারী করা না গেলে, উহা বাংলাদেশের অন্য কোন আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে, অতঃপর এতে বর্ণিত পদ্ধতিতে জারী করা যাবে।