(১) জারী করার জন্য কোন ডিক্রি যে আদালতের নিকট প্রেরণ করা হয়েছে, সেই আদালত উহা জারী করার ব্যাপারে উক্ত প্রদানকারী আদালতের ন্যায় একই ক্ষমতা প্রয়োগ করতে পারবেনা কোন ব্যক্তি ডিক্রি জারী অমান্য করলে বা বাধা প্রদান করলে উক্ত আদালত কর্তৃক একই ভাবে উহার নিজের প্রদত্ত ডিক্রি জারীর মতই উক্ত আদালত অমান্যকারী ব্যক্তিকে শাস্তি প্রদান করতে পারবেন এবং এই ডিক্রি জারীর ব্যাপারে আদালত কোন আদেশ দিলে তা আপীলের ক্ষেত্রে সেই বিধিমালা সাপেক্ষ হবে, ডিক্রিটি আদালতের নিজস্ব হলে যে বিধিমালা সাপেক্ষ হতো। (২) পূর্বে উল্লেখিত আইনের ধারার ব্যতিক্রম হীনতা ক্ষুন্ন না করে যে আদালতে কোন ডিক্রি জারী জন্য প্রেরণ করা হয়েছে,…