(১) বিপরীত কোন সুস্পষ্ট বিধান না থাকলে, অত্র কোডের কোন বিধান বর্তমানে বলবৎ কোন বিশেষ আইন অনুসারে বা আইন দ্বারা প্রদত্ত বর্তমানে বলবৎ কোন বিশেষ বা স্থানীয় আইন বা কোন বিশেষ এখতিয়ার বা ক্ষমতা বা কোন বিশেষ কার্য-পদ্ধতির নমুনাকে সীমাবদ্ধ বা অন্য কোনভাবে প্রভাবিত করবে না। (২) বিশেষতঃ এবং (১) উপধারায় অন্তর্ভুক্ত সাধারণ নীতি ব্যাহত না করে ভূম্যধিকারী বা ভূমির মালিকের কোন প্রতিকার থাকলে এই কোডের কোন বিধান তা সীমাবদ্ধ বা প্রভাবিত করবে না।