(১) ডিক্রিদারের আবেদনক্রমে ডিক্রি প্রদানকারী আদালত উহা জারীর জন্য অন্য আদালতে প্রেরণ করতে পারেন— ক) যার বিরুদ্ধে ডিক্রি প্রদান করা হয়েছে, তিনি যদি উক্ত অন্য আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে স্বেচ্ছায় বসবাস করেন বা ব্যবসা চালানো বা ব্যক্তিগতভাবে লাভজনক কাজ করেন, অথবা খ) যে আদালত ডিক্রি প্রদান করেছেন, তার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে ডিক্রির দাবী পূরণের জন্য উক্ত ব্যক্তির পর্যাপ্ত সম্পত্তি না থাকলে এবং অন্য আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে তার সম্পত্তি থাকলে, অথবা গ) ডিক্রিতে ডিক্রি প্রদানকারী আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার বাইরে অবস্থিত স্থাবর সম্পত্তি বিক্রয় বা…