"যে আদালত ডিক্রি প্রদান করেছেন অথবা অনুরূপ কোন শব্দ দ্বারা ডিক্রিজারীর ব্যাপারে প্রসঙ্গ বা বিষয়বস্তুতে বিপরীত কিছু না থাকলে— ক) জারীযোগ্য ডিক্রি আপীল আদালত কর্তৃক প্রদত্ত হলে, প্রথম আদালত এবং খ) প্রথম আদালত উঠে গিয়া থাকলে বা তার এখতিয়ার রহিত হয়ে থাকলে যদি মামলাটি তথায় দায়েরের পর ডিক্রি হয়ে থাকে, তবে ডিক্রি জারীর আবেদন করার সময় যে আদালতের সংশ্লিষ্ট মামলায় বিচারের এখতিয়ার থাকত, সেই সব আদালতও বুঝাবে বলে ধরে নিতে হবে।