৩৫খ। (১) যদি কোন মামলা বা কার্যধারার কোন পর্যায়ে আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে কোন আবেদন বা লিখিত আপত্তি দাখিল না করা হয়, তাহলে উক্ত আবেদন বা লিখিত আপত্তি, ক্ষেত্রমত, উক্ত পক্ষ কর্তৃক অপর পক্ষকে অনধিক দুই হাজার টাকা ব্যয় প্রদান না করা পর্যন্ত শুনানির জন্য গ্রহণযোগ্য হবে না। (২) লিখিত বিবৃতি দাখিলের পর, যদি মামলার কোন পক্ষ এমন কোন বিষয়ে আবেদন করে যা আদালতের মতে, পূর্বে করা যেত এবং করা উচিত ছিল, এবং মামলার মূল কার্যক্রম বিলম্বিত করার সম্ভাবনা থাকে, তাহলে আদালত, উক্ত পক্ষ কর্তৃক অপর পক্ষকে অনধিক তিন হাজার টাকা ব্যয় প্রদান না করে আবেদনটি গ্রহণ করতে পারে, কিন্তু শুনবে না এবং নিষ্পত্তি…