(১) যে সকল শর্তাদি ও সীমানা নির্ধারণ করা হয় তা এবং বর্তমানে বলবৎ কোন আইনের বিধান সাপেক্ষে মামলার খরচ এবং আনুষঙ্গিক বিষয়াদি আদালতের সুবিবেচনার উপর নির্ভর করবে এবং কাকে বা কোন সম্পত্তি হতে কি পরিমাণ খরচ প্রদান করতে হবে, তা নির্ধারণ করার এবং উপরে বর্ণিত মতে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করার পূর্ণ ক্ষমতা আদালতের থাকবে। কোন আদালতের সংশ্লিষ্ট মামলা বিচার করার এখতিয়ার নেই বলে এরূপ ক্ষমতা প্রয়োগের কোন বাধা থাকবে না। (২) যখন কোন আদালত নির্দেশ দেন যে, কোন মামলার খরচ পরিণামকে অনুসরণ করবেন না, তখন আদালত উহার কারণ লিপিবদ্ধ করবেন। (৩) আদালত মামলার খরচের উপর অনধিক শতকরা বার্ষিক ছয় টাকা হারে সুদ প্রদানের…