(১) কোন বিষয়ে এবং টাকা পরিশোধ সম্পর্কিত ডিক্রি হলে স্থিরকৃত মূল অংশের উপর মামলা দায়েরের তারিখ হতে ডিক্রির তারিখ পর্যন্ত সময়ের জন্য আদালতের বিবেচনায় সংগত হারে সুদ প্রদানের জন্য ডিক্রিতে নির্দেশ দিতে পারেন, ইহা ছাড়াও মামলা দায়েরের পূর্ববর্তী কোন সময়ের জন্য এবং ডিক্রির তারিখ হতে টাকা পরিশোধের তারিখ পর্যন্ত যা আদালত সঠিক মনে করেন, আদালত উহার বিবেচনায় সংগত হারে অতিরিক্ত সুদ প্রদানের নির্দেশ দিতে পারেন। (২) কোন ডিক্রিতে মামলা দায়েরের পূর্ববর্তী কোন তারিখ বা ডিক্রির তারিখ হতে টাকা পরিশোধের তারিখ পর্যন্ত সময়ের জন্য সুদ প্রদান সম্পর্কে কোন নির্দেশ না থাকলে আদালত ঐরুপ সুদ দিতে অস্বীকার…