যার প্রতি ৩০ ধারা অনুসারে সমন দেয়া হয়েছে, আদালত তাকে হাজির হতে বাধ্য করতে পারেন এবং এই উদ্দেশ্যে ক) গ্রেফতারী পরোয়ানা জারী করতে পারেন; খ) তার সম্পত্তি ক্রোক ও বিক্রয় করতে পারেন; গ) তাকে অনধিক ৫০০ টাকা জরিমানা করতে পারেন; ঘ) তার হাজিরার জন্য তাকে জামানত দেয়ার আদেশ দিতে পারেন; এবং জামানত না দিলে তাকে দেওয়ানী কারাগারে প্রেরণ করতে পারেন।