বাংলাদেশের বাইরে অবস্থিত দেওয়ানী বা রাজস্ব আদালত কর্তৃক প্রদত্ত সমন এবং অন্যান্য পরোয়ানা বাংলাদেশের আদালতসমূহে প্রেরণ করা যেতে পারে এবং উহাকে বাংলাদেশী আদালতের সমন বলে ধরে নিয়ে জারী করা যেতে পারেঃ তবে শর্ত থাকে যে, সরকার, সরকারী গেজেট প্রজ্ঞাপন জারী করে এরূপ আদালতের প্রতি এই ধারার শর্তসমূহ প্রযোজ্য বলে ঘোষণা করবেন।