(১) ২২ ধারার অধীনে মামলা স্থানান্তরিত হলে অথবা কোন এক পক্ষের আবেদনে ২৪ ধারার (১) উপধারার অধীনে কোন মামলা, আপীল বা অন্যান্য কার্যক্রম স্থানান্তরিত বা প্রত্যাহৃত হলে, ঐ স্থানান্তর বা প্রত্যাহারের আদেশ প্রদানকারী আদালত যদি নিজেই এই মামলা, আপীল বা অন্যান্য কার্যক্রমের বিচার নিস্পত্তি করেন, তবে তার নিজের সম্মুখেই অথবা যে আদালতে উহা স্থানান্তরিত হয়েছে, তার সম্মুখে পক্ষগণের উপস্থিতির জন্য অবশ্যই একটি তারিখ ধার্য করবেন। (২) যেক্ষেত্রে কোন পক্ষের আবেদন ব্যতিরেকে কোন মামলা, আপীল বা অন্যান্য কার্যক্রম এক আদালত হতে অন্য আদালতে স্থানান্তরিত হয়, সেক্ষেত্রে মামলার পক্ষগণকে অবশ্যই যে আদালত হতে মামলা, আপীল…