যখন কোন মামলা দুই বা ততোধিক আদালতের যে কোন একটিতে দায়ের করা চলে এবং মামলাটি এরূপ যে কোন একটি আদালতে দায়ের করা হয়ে থাকে, তখন যে কোন বিবাদী অপর পক্ষকে নোটিশ দিয়া প্রথম সম্ভাব্য সুযোগ ও বিচার্য বিষয় নির্ধারণের সময় বা তৎপূর্বে অপর একটি আদালতে স্থানান্তরের জন্য আবেদন করতে পারে এবং আদালত এরূপ আবেদনপত্র পাওয়ার পর অপর পক্ষের আপত্তি (যদি থাকে) শ্রবণ করে এখতিয়ারসম্পন্ন আদালতসমূহের কোনটিতে মামলা অগ্রসর হবে তা নির্ধারণ করবেনা।