যে আদালতে প্রথম মামলা করা হয়, সেই আদালতে প্রথম সম্ভাব্য সুযোগে এবং বিচার্য বিষয় স্থির করার সময় বা তৎপূর্বে আপত্তি উত্থাপন করা না হলে এবং পরিণামে ন্যায় বিচারের উদ্দেশ্য ব্যর্থ না হলে কোন আপীল বা রিভিশন আদালত মামলা দায়েরের স্থান সম্পর্কে কোন আপত্তি মঞ্জুর করবেন না।