(১) উপরে বর্ণিত সীমাবদ্ধতা সাপেক্ষে, প্রত্যেকটি মামলা এমন আদালতে দায়ের করতে হবে। যার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে— ক) বিবাদী অথবা একাধিক বিবাদী থাকলে তাদের প্রত্যেকে মামলাটি শুরু হওয়ার সময় প্রকৃতপক্ষে এবং স্বেচ্ছায় বসবাস করে বা ব্যবসা-বাণিজ্য চালায় বা ব্যক্তিগতভাবে লাভের জন্য কাজ করে; অথবা খ) একাধিক বিবাদী থাকলে তাদের মধ্যে কোন একজন মামলা দায়েরের সময় প্রকৃতপক্ষে এবং স্বেচ্ছায় বসবাস করে বা ব্যবসা-বাণিজ্য চালায় বা লাভের জন্য ব্যক্তিগতভাবে কাজ করে, এই শর্তে যে, এরূপ ক্ষেত্রে আদালতের অনুমতি থাকতে হবে অথবা যে সকল বিবাদী উপরে বর্ণিত মতে বসবাস করে না বা ব্যবসা চালায় না বা লাভের জন্য…