(১) যখন কোন স্থাবর সম্পত্তি দুই বা ততোধিক আদালতের কোনটির স্থানীয় সীমানার এখতিয়ারে অবস্থিত, সেই সম্পর্কে অনিশ্চয়তা দেখা দেয়, এরূপ আদালতের মধ্যে যে কোন একটি আদালত যদি সন্তুষ্ট হয়ে মনে করেন যে, কথিত রূপ অনিশ্চয়তার সঙ্গত কারণ রয়েছে, তাহলে ঐ মর্মে একটি বিবৃতি লিপিবদ্ধ করে উক্ত সম্পত্তি সম্পর্কে যে কোন মামলা গ্রহণ ও নিস্পত্তি করতে পারবেন এবং এরূপ মামলার ডিক্রির সেরূপ কার্যকরতা থাকবে, যেরূপ এই আদালতের স্থানীয় সীমানার এখতিয়ারে উক্ত সম্পত্তি অবস্থিত হলে কার্যকরতা থাকতঃ তবে শর্ত থাকে যে, মামলাটির প্রকৃতি ও মূল্য এমন হতে হবে যার সম্পর্কে আদালত এখতিয়ার প্রয়োগ করতে সক্ষম। (২) যেখানে (১) উপধারা…