যে কোন আইনে নির্ধারিত আর্থিক বা অন্যান্য এখতিয়ার সাপেক্ষ - ক) খাজনা বা মুনাফাসহ বা ব্যতিত স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের জন্য, খ) স্থাবর সম্পত্তি বাটোয়ার জন্য, গ) স্থাবর সম্পত্তির বন্ধক বা দায় (charge) উদ্ধারের অধিকার, হরণ, বিক্রয় বা ঘ) স্থাবর সম্পত্তির অন্য কোন প্রকার অধিকার বা স্বার্থ নির্ণয়ের জন্য, ঙ) স্থাবর সম্পত্তির অনিষ্টের জন্য ক্ষতিপূরণের দাবীতে, চ) আটক বা ক্রোককৃত অস্থাবর সম্পত্তি উদ্ধারের জন্য - আনীত মামলাগুলি যে সকল আদালতের স্থানীয় সীমারেখার মধ্যে সংশ্লিষ্ট সম্পত্তি অবস্থিত, অথবা, ‘গ’ দফায় বর্ণিত মামলার ক্ষেত্রে যে স্থানে মামলার কারণ পূর্ণভাবে অথবা আংশিকভাবে উদ্ভব হয়, সেসব…