অন্যরূপ কোন বিধান না থাকলে যখন এক আদালতের কার্য অন্য আদালতের নিকট স্থানান্তরিত করা হয়, তখন অত্র কোড দ্বারা বা অনুসারে এরূপ হস্তান্তরকারী আদালতের উপর উক্ত বিষয়ে যে ক্ষমতা ও কর্তব্য ন্যস্ত ছিল, যে আদালতের নিকট হস্তান্তরিত হয়েছে, উহার উপরও সেরূপ ক্ষমতা ও কর্তব্য আরোপিত হবে।