বর্তমানে বলবৎ কোন আইন অনুসারে কোন দলিলের নির্ধারিত কোর্ট ফি আংশিক বা সামগ্রিকভাবে পরিশোধ করা না হয়ে থাকলে, আদালত ইচ্ছা করলে যে কোন পর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে এরূপ কোর্ট ফি এর আংশিক বা সামগ্রিক যাই প্রয়োজন, পরিশোধ করতে অনুমতি দিতে পারেন এবং এরূপে পরিশোধের ফলে উক্ত দলিলের বলবত্তা ও বাস্তবতা সেরূপই থাকবে যেরূপ প্রারম্ভেই অনুরূপ ফি পরিশোধ করলে থাকত।