যেক্ষেত্রে অত্র কোডে নির্ধারিত বা অনুমোদিত কোন কার্য করার জন্য আদালত পর্যায়কাল নির্ধারণ বা মঞ্জুর করেন, সেক্ষেত্রে আদালত সময়ে সময়ে ইচ্ছা করলে উক্ত পর্যায়কাল বর্ধিত করতে পারেন, যদিও প্রথমে নির্ধারিত বা মঞ্জুরিকৃত পর্যায়কাল উত্তীর্ণ হয়ে গিয়া থাকে।