কোন মামলায় কোন অক্ষম ব্যক্তি পক্ষ থাকলে মামলার জন্য তাহর নিকটতম হিতৈষী (next friend) বা অভিভাবক যদি আদালতের প্রকাশ্য অনুমতিক্রমে তার পক্ষে কোন সম্মতিদান বা চুক্তি করে, তবে উক্ত সম্মতি বা চুক্তির এরূপ বলবত্তা এবং বাস্তবতা থাকবে, যেন উক্ত অক্ষম ব্যক্তি আদ্যে অক্ষম নহে, এবং সে নিজেই সম্মতিদান করেছে বা চুক্তি করেছে।