যেক্ষেত্রে ব্যক্তি জামিনদার হিসেবে ক) কোন ডিক্রির সামগ্রিক বা আংশিক দায়িত্ব পালনের জন্য, বা খ) ডিক্রিজারীর দরুন কোন সম্পত্তি পুনরুদ্ধারের জন্য, বা গ) কোন মামলা বা ইহার ফল স্বারূপ কোন কার্যক্রমে আদালতের আদেশ অনুযায়ী টাকা পরিশোধের বা কোন ব্যক্তির উপর আরোপিত কোন শর্ত পূরণের জন্য দায়ী হয়েছে, সেক্ষেত্রে সেই ব্যক্তির বিরুদ্ধে ডিক্রি বা আদেশ, যে পরিমাণ সে নিজে ব্যক্তিগতভাবে দায়িত্ব গ্রহণ করেছে সে পরিমাণের জন্য, ডিক্রিজারীর জন্য এখানে বর্ণিত রীতি অনুসারে জারী করা যাবে এবং আপীলের উদ্দেশ্যে এরূপ ব্যক্তিকে ৪৭ ধারার অর্থ অনুযায়ী পক্ষ হিসেবে গণ্য করা হবেঃ তবে শর্ত থাকে যে, আদালত এরূপ প্রত্যেক…